সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন:মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন:মুখ্যমন্ত্রী

ত্রিপুরার উন্নয়নের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী। ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন। সেবা জ্যোতি যাত্রার কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শাসনকালের ২৫ বছর পূর্তিতে দেশজুড়ে চলছে কর্মসূচী। ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সেবা সংকল্প অভিযান-র অঙ্গ হিসেবে বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় হয় ‘সেবা জ্যোতি যাত্রা।এদিন আগরতলায়ও হয় অনুরুপ কর্মসূচী। আগরতলা শিশু উদ্যানে হয় সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল সহ অন্যরা।সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরেন প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কি কি কাজ করেছেন। তিনি দাবি করেন প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে স্বপ্ন সকলের সামনে রেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সমাজের প্রতি মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত ভারত মানেই শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বিকশিত ভারত মানে সামাজিক ন্যায়, সমতা উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং প্রযুক্তির অগ্রগতি- এগুলির সামগ্রিক উন্নয়নই হচ্ছে বিকশিত ভারত। তিনি বলেন সরকারের মূল লক্ষ্য বিভিন্ন প্রকল্পের সুফল সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানো।

এদিন শিশু উদ্যানে আলোচনা সভা শেষে শুরু হয় মশাল নিয়ে সেবা জ্যোতি যাত্রা। এতে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই যাত্রা।

Related Posts

Scroll to Top