সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • নাগরিক পরিষেবা দ্রুত দেওয়ায় লক্ষ্য-রাজীব!
Image

নাগরিক পরিষেবা দ্রুত দেওয়ায় লক্ষ্য-রাজীব!

আগরতলা পুর নিগমের লক্ষ্য দ্রুত কিভাবে নাগরিকদের পরিষেবা দেওয়া যায়। সোমবার এক অনুষ্ঠানে একথা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

পুর এলাকার নাগরিকদের পরিষেবা দেওয়ার পাশাপাশি নিগমের বিভিন্ন ওয়ার্ড অফিস গুলিরও পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। যেসব ওয়ার্ড অফিসের স্থায়ী পাকা বাড়ি নেই সেগুলি নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে। ধাপে ধাপে চলছে সেই কাজ। সোমবার আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ড অফিসের নতুন পাকা বাড়ির ভূমি পূজন হয়। পুরনো কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন এলাকায় সোমবার ওয়ার্ড অফিসের ভূমি পূজন হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। প্রায় ৪৩ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে গড়ে উঠবে এই ওয়ার্ড অফিস। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ওয়ার্ড অফিস গুলিকে সুসজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন কর্পোরেটরদের একটাই লক্ষ্য প্রত্যেকে কিভাবে নাগরিকদের পরিষেবা দ্রুত দেওয়া যায়।

আগরতলা পুর নিগমের অধীনে থাকা মোট ৫১টি ওয়ার্ডেই ধাপে ধাপে আধুনিক ওয়ার্ড অফিস গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৫টি ওয়ার্ড অফিসের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ওয়ার্ডগুলিতেও পর্যায়ক্রমে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।

Related Posts

Scroll to Top