-বিরোধী দলগুলি নিঃশেষের পথে। বিরোধীদের কাজ হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করা। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুক্তধারা অডিটোরিয়ামে হয় সেবা সংকল্প অভিযান কর্মসূচীর অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ বি জে পি তফসিলি জাতি মোর্চার উদ্যোগে কর্মসূচী। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে হবে। এছাড়া কিছুই লাভ হবে না।পদ পেয়ে কয়েকজন মিলে আলোচনা করলে কাজের কাজ কিছুই হবে না। আগামী দিনে নিজেদের চিন্তাভাবনা পূরণ করলে বিরোধী দলগুলি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে।ইতিমধ্যে নিঃশেষের পথে। তিনি বিরোধীদের সমালোচনা করে মন্তব্য করেন নির্বাচনে পরাজিত হলে বিরোধীরা অভিযোগ করে ই ভি এম খারাপ, নির্বাচন কমিশন খারাপ। বিরোধীদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা নেই।এরা মানুষের কাছ থেকে দূরে সরে গেছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বি জে পি তফসিলি জাতি মোর্চার সম্পাদক বাপ্পি দাস, বি জে পি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যরা।



















