সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

অবিবাহিত রূপক আর ফিরবে না ঘরে!

পুকুরের জল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতের নাম রূপক পাল। শহর আগরতলা লাগোয়া লিচুবাগান এলাকার বাসিন্দা রূপক পাল বয়স আনুমানিক ৪৮ বছর। অবিবাহিত রূপক দিনমজুরির কাজ করতেন। সেই কারণে কখনও বাড়িতে দুই ভাইয়ের ঘরে খেতেন তো আবার কখনও যার বাড়িতে কাজ করতেন সেখানেই খাওয়া দাওয়া করতেন। রাতে বাড়িতে আসার সময় ঠিক থাকতো না। শুক্রবার সকালে বাড়িতে ছোট ভাইয়ের স্ত্রীর কাছে খাওয়ার চেয়ে ফের বের হয়ে যায়। আর বাড়ি ফিরে আসেনি। শনিবার স্থানীয় ঘোষ পাড়া এলাকায় এক পুকুরে রূপকের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় লোকজন। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে রূপকের বাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জি বি’তে নিয়ে আসে। মৃতের বড় ভাই জানান, নেশাগ্রস্ত অবস্থায় প্রায়শই থাকতো রূপক। বাড়ির কারোর পরামর্শ শুনত না।

কিভাবে রূপকের এই পরিণতি— এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি। তবে অনেকের ধারণা হয়তো নেশাগ্রস্ত অবস্থায় স্নান করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া। এদিকে এদিনই ময়না তদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Related Posts

Scroll to Top