সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • সেবা জ্যোতি যাত্রায় তুলে ধরা হবে প্রধানমন্ত্রী মোদীর সাফল্য
Image

সেবা জ্যোতি যাত্রায় তুলে ধরা হবে প্রধানমন্ত্রী মোদীর সাফল্য

সেবা জ্যোতি যাত্রা নিয়ে পরিবহণ মন্ত্রীর পৌরহিত্যে প্রস্তুতি বৈঠক। ৭ অক্টোবর রাজধানীর শিশু উদ্যানে হবে কর্মসূচী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একথা জানান পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্তিতে এবং প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচী চলছে দেশজুড়ে। ১৭ সেপ্টেম্বর শুরু হয়েছে কর্মসূচী। ৭ অক্টোবর দ্বিতীয় ধাপে কর্মসূচী শুরু হবে। রাজ্যের প্রতিটি জেলায় হবে কর্মসূচী। পশ্চিম জেলার কর্মসূচী নিয়ে শনিবার প্রস্তুতি বৈঠক হয় পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী,পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল, জেলার জেলা শাসক বিশাল কুমার, পুলিস সুপার নমিত পাঠক সহ সংশ্লিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বৈঠক নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রতিটি জেলার কর্মসূচীতে থাকবেন দুইজন করে বক্তা। পশ্চিম জেলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকবেন। তিনি জানান প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার লোকের জমায়েত করার পরিকল্পনা। সেখানে বক্তারা তুলে ধরবেন নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের দিক গুলি।

সেবা সংকল্প অভিযান কর্মসূচীর অঙ্গ হিসেবে এই সেবা জ্যোতি যাত্রা। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে দেশ জুড়ে কর্মসূচী

Related Posts

Scroll to Top