সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • হগব পন্থীদের পুনর্বাসন কেন্দ্র ছিল ক্ষেত্রমোহন স্কুল:মুখ্যমন্ত্রী
Image

হগব পন্থীদের পুনর্বাসন কেন্দ্র ছিল ক্ষেত্রমোহন স্কুল:মুখ্যমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হতে যাচ্ছে নতুন আঙ্গিকে রাজধানীর ক্ষেত্রমোহন স্কুল। শনিবার স্কুলের নির্মাণ কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শহরের শান্তি পাড়া এলাকায় রয়েছে বহু প্রাচীন ক্ষেত্রমোহন স্কুল।এই স্কুলটি বহু বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। মুখ্যমন্ত্রী এমনকি শিক্ষামন্ত্রী হিসেবে ডাঃ মানিক সাহা দায়িত্ব পাওয়ার পর এই স্কুলটির দিকে নজর দেন। নতুন আঙ্গিকে আধুনিক মানের স্কুল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।সেই পরিকল্পনা নিয়ে চারতলা বিশিষ্ট স্কুল বাড়ি নির্মাণ কাজ শুরু হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানতে পারেন স্কুলের নির্মাণ কাজ শ্লথগতিতে চলছে।সেই খবর পেয়ে শনিবার তিনি ছুটে যান ক্ষেত্র মোহন স্কুলে। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, সচিব কিরণ গিত্যে, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মুখ্যমন্ত্রী কথা বলেন নির্মাণের দায়িত্বে থাকা লোকজনের সঙ্গে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, এই স্কুলটি প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্তই ছিল। এই স্কুল থেকে লেখাপড়া করে অনেকেই চিকিৎসকও হয়েছেন। তিনি অভিযোগ করেন একসময় হগবপন্থীদের পুনর্বাসন কেন্দ্র ছিল এই স্কুল। মুখ্যমন্ত্রী জানান, প্রথম ধাপে অষ্টম শ্রেণী পর্যন্ত করা হবে। ১৬ টি ক্লাস রুম থাকবে। প্রথম দিকে দুই শিফটে ক্লাস হবে। পরবর্তী সময়ে দ্বাদশ মান করা হবে। ইচ্ছে আছে ইংরেজি মাধ্যম স্কুল করার। মুখ্যমন্ত্রী জানান, নির্মাণের দায়িত্বে থাকা লোকজন কথা দিয়েছেন ২০২৭ সালের জানুয়ারিতে হস্তান্তর করবে। তিনি বলেন ভালো স্কুল হিসেবে তৈরি করাই লক্ষ্য। কিছু জায়গা অধিগ্রহণও করা হবে।

শহরের মধ্যে আধুনিক মানের ইংরেজি মাধ্যম স্কুল চালু হলে উপকৃত হবেন ছেলে- মেয়েরা। তবে দেখার কবে নাগাদ সেই স্বপ্ন বাস্তবে রূপ পায়?

Related Posts

Scroll to Top