আধুনিক ভাবে গড়ে তোলার পরিকল্পনা নতুননগর বাজারকে। শুক্রবার বাজার এলাকাটি ঘুরে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন বাজার গুলিকে আধুনিকীকরণ করার পরিকল্পনা নিগমের। সেই লক্ষে কাজ করছে পুর নিগম। ইতিমধ্যে দুয়েকটি বাজারের আধুনিকীকরণের কাজ শুরু হয়ে গেছে। যাতে ক্রেতা বিক্রেতার সুবিধা হয় সেজন্য নিগমের পরিকল্পনা।শুক্রবার নিগমের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুননগর বাজার পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উনার সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর, নিগমের কমিশনার সহ সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। নতুননগর বাজার পরিদর্শন শেষে মেয়র জানান, আধুনিক ভাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। যাতে সুবিধা হয় ক্রেতা বিক্রেতার। গড়ে তোলা হবে পরিকাঠামো।বাজারের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।
এদিন নতুননগর বাজার পরিদর্শনের পাশাপাশি ৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তাও ঘুরে দেখেন দীপক মজুমদার। পাশাপাশি বাজার সংলগ্ন সংস্কার করে দেওয়া রাস্তাটি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুর নিগমের মেয়র।



















