সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • সংগীত পিপাসু মানুষের কাছে শচীন কর্তা বিরাজমান-মুখ্যমন্ত্রী
Image

সংগীত পিপাসু মানুষের কাছে শচীন কর্তা বিরাজমান-মুখ্যমন্ত্রী



ভারতীয় উপমহাদেশের একজন কিংবদন্তী সংগীত পরিচালক, সুরকার, কণ্ঠশিল্পী ছিলেন কুমার শচীন দেববর্মণ। প্রতিবছর উনার জন্মজয়ন্তী পালিত হয় রাজ্যে সরকারি ভাবে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বৃহস্পতিবার তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে হয় প্রভাতী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, দপ্তরের সচিব কিরণ গিত্যে, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, কুমার শচীন দেববর্মণের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সংগীত পিপাসু মানুষের কাছে শচীন কর্তা বিরাজমান। ছোট বেলা থেকেই সংগীতের প্রতি আকর্ষণ ছিল শচীন দেববর্মণের।
এদিন অনুষ্ঠানের শুরুতে সংগীত শিল্পীর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা। মিউজিক কলেজের ছাত্রীরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related Posts

Scroll to Top