সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

অঙ্গন মিলন সেবা কর্মসূচীতে সাংসদ রাজীব!

সাংসদ হিসেবে অঙ্গন মিলন সেবা কর্মসূচীতে অংশ নিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে গেলেন রাজীব ভট্টাচার্য। শিশুদের জন্য দিলেন খেলনা সামগ্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান কর্মসূচী চলছে। ত্রিপুরাতেও ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে ঘিরে ‘অঙ্গন মিলন সেবা কর্মসূচীও নেওয়া হয়েছে।এই কর্মসূচীর আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন, শিশু ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।শনিবার আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান সাংসদ রাজীব ভট্টাচার্য। সেখানে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি শিশুদের অভিভাবক ও মায়েদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শিশুদের জন্য খেলনা সামগ্রীও তুলে দেন। পরে সংসদ রাজীব ভট্টাচার্য জানান, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে আরও কিভাবে আধুনিকীকরণ করা যায় সেসব বিষয়ে কথা হয়েছে।

সারা দেশের সঙ্গে রাজ্যেও অঙ্গন মিলন সেবা কর্মসূচীতে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাবেন সাংসদরা।

Related Posts

Scroll to Top