ঐতিহ্যের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন । বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করল গন্ডাছড়ার নারায়ণপুর দেবনাথ পাড়ার বিবেকানন্দ ক্লাব। মহালয়ার শুভলগ্নে একটি সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।গন্ডাছড়া মহকুমা হাসপাতাল চৌমুহনী থেকে শুরু করে নারায়ণপুর টাউন হল পরিক্রমা করে শোভাযাত্রাটি ক্লাব প্রাঙ্গণে ফিরে আসে।
৫০ বছরের ঐতিহ্যে পা রাখল গন্ডাছড়ার নারায়ণপুর দেবনাথ পাড়ার বিবেকানন্দ ক্লাব। মহালয়ার শুভলগ্নে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এ বছর তাদের সুবর্ণজয়ন্তী বর্ষের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।শনিবার মহালয়ার দিন ক্লাবের উদ্যোগে একটি সুসজ্জিত ট্যাবলো ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গন্ডাছড়া মহকুমা হাসপাতাল চৌমুহনী থেকে শুরু হয়ে নারায়ণপুর টাউন হল পরিক্রমা করে ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক আদিত্য সরকার, পূজা কমিটির সম্পাদক তরুণ দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্য-সদস্যারা।পঞ্চায়েত সদস্য তথা ক্লাবের সদস্যা মঞ্জু রানী নমঃ বিশ্বাস জানান, সুবর্ণজয়ন্তীর এই বিশেষ দুর্গোৎসবের বাজেট রাখা হয়েছে দেড় লক্ষাধিক টাকা। পুজো উপলক্ষে পাঁচ দিনব্যাক্তা বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে উদ্যোক্তারা।
এদিন শোভাযাত্রাকে ঘিরে এলাকায় বেশ সাড়া ফেলে। শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সকলকে এই উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবের উদ্যোক্তারা।


















