বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে অবৈধ গাঁজা গাছের বাগান। সেই গাঁজা বাগানই ধ্বংস করলো পুলিস। মোহনপুর মহকুমার সিধাই থানাধিন নোয়াগাঁও এলাকায় অবৈধ ভাবে গাঁজা চাষিরা বিশাল বাগান গড়ে তুলে। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সেই বাগানেই অভিযান চালায় পুলিস। অভিযানে ছিলেন বি এস এফ,সি আর পি এফ-ও।এদিন সকাল সাত টা থেকে এগারোটা পর্যন্ত চলে যৌথ অভিযান। মোহনপুর মহকুমা পুলিস আধিকারিক আশীষ দাসগুপ্ত জানান, মোট ১২ টি প্লটে প্রায় ৮ একর জমিতে বেআইনিভাবে চাষ করা আনুমানিক আশি হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়। তিনি জানান এই ধরনের যৌথ ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষে এই অভিযান। তবে এই গাঁজা গাছ বাগান গড়ে তোলার ক্ষেত্রে কাদের হাত রয়েছে তা জানা যায়নি।
অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিসের অভিযান প্রতিনিয়ত চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। অভিযোগ এর পরেও অবৈধ গাঁজা চাষ বন্ধ হচ্ছে না। গভীর জঙ্গলে কিংবা অন্যত্র গোপনে চলছে গাঁজা চাষ। তাই দাবি উঠেছে গাঁজা চাষিদের বিরুদ্ধে পুলিসি পদক্ষেপের।
















