এক- দুইবার নয়, ৪০ বার ডেপুটেশন। দাবি শুধু দ্রুত জেল ওয়ার্ডারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। অভিযোগ চাকরি প্রত্যাশীদের হয়রানী করা হচ্ছে। বুধবার ফের কারা দপ্তরের আই জি প্রিজনের অফিসে আসেন তারা। কিন্তু নিরাশ।
প্রায় ৩ বছর অতিক্রান্ত হতে চললেও নিয়োগ সম্পন্ন হয়নি জেল ওয়ার্ডারের ২৪৯ টি পদ। অভিযোগ এখনও লিখিত ও ভাইভা হয়নি। দ্রুত নিয়োগের দাবিতে বেকাররা যুবকরা বিভিন্ন সময়ে কারা দপ্তরের আই জি প্রিজনের অফিসে আসেন ডেপুটেশন দিতে। কখনও ডেপুটেশন দেওয়ার সুযোগ হয়েছে তো আবার কখনও নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাদের। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বুধবার পুরনো সংশোধনাগার সংলগ্ন কারা দপ্তরের আই জি প্রিজনের অফিসের সামনে যান চাকরি প্রত্যাশীরা। তারা ক্ষোভ উগরে দিয়ে জানান আই জি প্রিজন অফিসে এলে তাদের পাঠানো হচ্ছে জে আর বি টি বোর্ডে, আবার সেখান থেকে পাঠানো হচ্ছে আই জি প্রিজন অফিসে।
একপ্রকার হতাশ চাকরিপ্রত্যাশীরা। তাদের দাবি অবিলম্বে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার।



















