দেশব্যাপী একদিনের প্রতীকী ব্যাঙ্ক ধর্মঘটে শামিল ত্রিপুরাও। শুক্রবার রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক শাখার সামনে বিক্ষোভ দেখায় ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকরা।ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে শুক্রবার দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পালিত হয়।ব্যাঙ্কিং ক্ষেত্রে কর্মদিবস পাঁচ দিন করা সহ বিভিন্ন দাবিতে বিভিন্ন ব্যাঙ্ক কর্মচারী ও অফিসারদের যৌথ ফোরাম ধর্মঘটের ডাক দেয়। রাজ্যের ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকরাও এতে শামিল হন। এদিন সকালে মেলারমাঠ স্টেট ব্যাংক সহ বিভিন্ন ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান তারা।উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সঞ্জয় দত্ত সহ অন্যরা। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-র নেতৃত্ব এদিন অভিযোগ করেন ব্যাঙ্কিং শিল্পে পাঁচ দিনের কর্মদিবসের করার কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হলেও আজও বাস্তবায়িত হয়নি। এতে ক্ষোভ উগরে দেন। পি এল আই-র নতুন ব্যবস্থায় বৈষম্য ও অস্পষ্টতা রয়েছে বলেও তাদের অভিযোগ। তারা পি এল আই ব্যবস্থার পুনর্বিবেচনা পরিবর্তনের দাবি জানান। এদিন সয়ারা দেশে প্রায় আট লাখ কর্মচারী ধর্মঘটে শামিল হয়েছেন।
দাবি আদায়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস চলতি মাসে ফের ২৮-৩০ তারিখ দেশব্যাপী ধর্মঘটে যাবে। এর পরেও তাদের দাবি মানা না হলে তাহলে অক্টোবরের ২৬ তারিখ থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে সংগঠনের নেতৃত্ব।
















