Image

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির শুরু প্রশিক্ষণ শিবির

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য শুরু হল প্রশিক্ষণ শিবির। ঊনকোটি জেলা ভিত্তিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে সোমবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে। ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং ঊনকোটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির চলবে। প্রশিক্ষণ শিবিরের সুচনা করেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর প্রেসক্লাবের সভাপতি মোহিত পাল, তথ্য সংস্কৃতি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক অজয় দে, সিনিয়র সাংবাদিক অনুপম ভট্টাচার্য, প্রোগ্রাম কোর্ডিনেটর ডক্টর তুষার কান্তি আচার্য সহ বিশিষ্টজনেরা। উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন প্রোগ্রাম কোর্ডিনেটর ডক্টর তুষার কান্তি আচার্য। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক মেঘা জৈন বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলা শাসক জানান, তিনি ঊনকোটি জেলার জেলাশাসক হিসেবে কাজে যোগ দেবার পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে যখন মিলিত হয়েছিলেন, তখন সাংবাদিকরা জানিয়েছিলেন প্রশাসনের পক্ষ থেকে সকল সাংবাদিকদের নিয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ শিবির করার। তিনি তখন জানিয়েছিলেন খুব শীঘ্রই প্রশিক্ষণ শিবির করা হবে। প্রশিক্ষণ শিবিরে জেলার বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা অংশ নেন।

Related Posts

Scroll to Top