সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • সংখ্যালঘু বেকার যুবক-যুবতীদের স্ব-নির্ভর করা লক্ষ্য:চেয়ারম্যান
Image

সংখ্যালঘু বেকার যুবক-যুবতীদের স্ব-নির্ভর করা লক্ষ্য:চেয়ারম্যান

সংখ্যালঘু সম্প্রদায়ের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ। আর সেই লক্ষে কাজ করে চলেছে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম।

ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম ঋণ বিলির প্রয়াস নিয়েছে। মঙ্গলবার কর্পোরেশনের চেয়ারম্যান মহম্মদ জসীম উদ্দীন সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশন থেকে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম মোট ২ কোটি ৮৯ লক্ষ টাকা তহবিল পেয়েছে।চলতি বছরের ২৮ মে গত এই অর্থ কর্পোরেশনের কাছে আসে। এরপর যোগ্য সুবিধাভোগীদের মধ্যে ঋণ বিতরণের উদ্যোগ নেয় নিগম।চেয়ারম্যান জানান, তহবিলের মধ্যে ইতিমধ্যে ২ কোটি ১ লক্ষ ২৩ হাজার ৪২০ টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে সুবিধাভোগীদের মধ্যে। বর্তমানে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের কাছে আরও ৮৭ লক্ষ ৭৬ হাজার ৫৮০ টাকা রয়েছে। এই অর্থও দ্রুত সুবিধাভোগীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব বেকার যুবক- যুবতী ঋণের জন্য আবেদন করবেন তাদের দুর্গা পূজার আগেই ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে নিগমের।

Related Posts

Scroll to Top