• হোম
  • জেলার খবর
  • শ্রেণী কক্ষে আচমকা ১৩ জন ছাত্র- ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য!
Image

শ্রেণী কক্ষে আচমকা ১৩ জন ছাত্র- ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য!

আচমকা অসুস্থ ১৩ পড়ুয়া। স্কুলের মধ্যে বুক ব্যাথা ও শ্বাসকষ্টের সমস্যা। মুহূর্তেই স্কুলের মধ্যে আতঙ্ক ছড়ায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে।বর্তমানে অসুস্থ পড়ুয়ারা বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া উত্তর ভারত চন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বুধবার সপ্তম শ্রেণীর এক ছাত্রীর প্রথমে শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা শুরু হয়েছিল।এর পর আরও কয়েকজন একই শ্রেণির পড়ুয়ার সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে স্কুলের উঁচু ক্লাসের পড়ুয়া ও অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের হাসপাতালে নিয়ে আসেন। এক অভিভাবকের অভিযোগ উনার মেয়ের এর আগেও একদিন স্কুলে যাওয়ার পর এই সমস্যা হয়েছিল। তবে এদিন অভিভাবকরা স্কুলের শিক্ষকদের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ পড়ুয়াদের হাসপাতালে নিয়ে আসার ক্ষেত্রে সাহায্য করা হয়নি।

পড়ুয়াদের হাসপাতালে নেওয়ার প্রায় ৩০ মিনিট পর স্কুলের সহকারী প্রধান শিক্ষক আসেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান কিভাবে এই ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছে না। অসুস্থ যারা হয়েছে তারা কেউই এদিন মিড ডে মিলও খায়নি। তবে পড়ুয়াদের সঙ্গে কোন শিক্ষক শিক্ষিকা হাসপাতালে না আসতে পাড়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

বর্তমানে পড়ুয়ারা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তারা। তবে স্কুলের ভেতর নির্দিষ্ট একটি শ্রেণি কক্ষের পড়ুয়া একইভাবে অসুস্থ কিভাবে হল এনিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। দাবি উঠেছে প্রশাসন যাতে বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত কারণ খুঁজে বের করে এর সুরাহা করতে পদক্ষেপ নেয়।

Related Posts

Scroll to Top