গণেশ চতুর্থী দিয়েই শুরু উৎসবের মরশুম । ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পুরাণ মতে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ । বিভিন্ন রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যেও পালিত হচ্ছে গণেশ পুজা । ধর্মীয় রীতি অনুযায়ী, যে কোনও শুভ কাজ কিংবা পুজোর সূচনায় অন্যান্য দেবদেবীর আগে গণেশের পুজো করা হয়। তাই গণেশ চতুর্থীকে ঘিরে অন্যান্য বছরের মতো এবারও ভক্তদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা।গনেশ পুজার প্রচলন অনেক আগের থেকেই থাকলেও গত কয়েক বছরে বিস্তার ঘটেছে ব্যাপক ভাবে।শুধু রাজধানী নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে জাকজমকভাবে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। এবছরও গণেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সর্বত্র । বলা চলে ২০২৫ সালের তুলনায় এবছর পুজার সংখ্যা অনেক বেরে গেছে । সোমবার রাজধানির বিভিন্ন জায়গায় সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ। মণ্ডপে মণ্ডপে ছলে পূজার্চনা।
গণেশ চতুর্থী উপলক্ষে আগরতলা শহরের বিভিন্ন মন্দিরেও আয়োজন করা হয়েছে গণেশ পুজোর। শহরের বেশ কয়েকটি এলাকায় বড় আকারে পুজোর আয়োজন করা হয়েছে। ভক্তরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় ব্রতি হন। সোমবার পূজার্চনা হলেও রবিবার সন্ধ্যাতেই বিভিন্ন মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল দর্শনার্থীদের জন্যে।
















