প্রাক্তন বাম যুব নেতৃত্ব শহীদ তপন চক্রবর্তীর ২৭ তম শহীদান দিবস পালন করল বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ডুকলি বিভাগীয় কমিটি উদ্যোগে ড্রপগেট এলাকাতেও হয় কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর দুই সদস্য গৌতম ঘোষ এবং শান্তনু দেব,। এছাড়াও ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ, ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব । শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গৌতম ঘোষের সভাপতিত্বে নবারুন দেব, পঙ্কজ ঘোষ এবং শুভঙ্কর মজুমদার আলোচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে সেখানে ঝাঁঝালো সুরে রাজ্যের বর্তমান শাসক দল এবং বিজেপি সরকারের তীব্র সমালোচনায় মুখর হন যুব নেতৃত্বরা।
উল্লেখ্য ২৭ বছর পূর্বে আজকের দিনেই খোয়াই মহকুমা এলাকাতে তৎকালীন কংগ্রেস দল আশ্রিত দুষ্কৃতিকারীদের হাতে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন প্রাক্তন বাম যুব নেতৃত্ব তপন চক্রবর্তী। তারপর থেকেই গোটা রাজ্যে বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর উদ্যোগে তার শহিদান দিবস টি যথাযোগ্য মর্যাদায় পালন করে সংগঠন। প্রতি বছরের মত এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি।
















