রক্তের প্রয়োজনীয়তা কমানোর উপর জোর দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবসে এবিষয়ে জোর দেন তিনি।বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞাভবনে হয় অনুষ্ঠান। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ ও পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের উদ্যোগে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা। এদিন মন্ত্রী বলেন, রক্তদানে মানুষকে যতটা উৎসাহিত করা হয়, এর থেকে বেশি প্রয়োজন রক্তের প্রয়োজনীয়তা যেন বেশি কমানো যায়। তিনি বলেন রক্তের প্রয়োজন কম হলে রক্তের সংগ্রহও কম হলে চলবে।



















