যুব সমাজ যত রক্তদানে উদ্বুদ্ধ হবে তত অসামাজিক কাজ থেকে দূরে থাকবে।এতে করে রক্তদানের মধ্যে যে মমত্ববোধ, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতাও চলে আসে। সোমবার রাজধানীতে এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে হয় শিবির মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত,মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ বাসক বন্ধু ব্রহ্মচারী এবং মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সম্পাদক শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী সহ অন্যরা। শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, রক্ত বাজার থেকে কেনা যায় না। কারণ রক্তের আবিষ্কারও হয়নি।মানুষের কল্যাণেই মানুষ। মানুষই রক্ত মানুষকে দিতে পারবে। রক্ত, দেহ চক্ষুদানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, জীবনে বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ থাকে। এই চ্যলেঞ্জের মধ্যে মানসিক শক্তি কিভাবে ধরে রাখা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়।
শিবিরে রক্তদাতাদের উৎসাহ দেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বৃক্ষরোপণ কর্মসূচীতেও অংশ নেন।
















