সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • যুব সমাজকে দেশ গঠনে আরও সক্রিয়ভাবে যুক্ত করা`ই লক্ষ!
Image

যুব সমাজকে দেশ গঠনে আরও সক্রিয়ভাবে যুক্ত করা`ই লক্ষ!

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘মাই ভারত’-এর উদ্যোগে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ । যুব সমাজকে দেশ গঠনে আরও সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যেই এই কর্মসূচী । বুধবার পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সমেলনে কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস । তিনি জানান এই কর্মসূচীর মাধ্যমে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণীদের নিজেদের চিন্তাভাবনা, উদ্ভাবনী ধারণা ও নেতৃত্বের দক্ষতা তুলে ধরার সুযোগ দেওয়া হবে এবং প্রতিভাবান যুব নেতৃত্বকে চিহ্নিত করে তাদের ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম  লক্ষ্য।

কর্মসূচীর প্রথম ধাপে হবে  বিকশিত  ভারত কুইজ ।বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭-এর চূড়ান্ত পর্ব  ১০ থেকে ১২ জানুয়ারি নয়াদিল্লিতে হবে জাতীয় যুব উৎসবে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা ।

Related Posts

Scroll to Top