ট্রাফিক দপ্তরের অভিনব প্রয়াস। পূজার সময়ে যাতে রাজধানীতে ট্রাফিক সমস্যা না হয় সেদিকে নজর দিয়ে এই প্রয়াস ট্রাফিকের।
সামনেই দুর্গোৎসব। পুজোর দিনগুলিতে যাতে শহরের কোথাও যানজটের সৃষ্টি না হয়, এমনকি পুজো দেখতে আসা লোকজন যাতে সমস্যায় না পড়েন। সেদিকে লক্ষ্য রেখে ময়দানে নেমেছে ট্রাফিক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজধানীর বিভিন্ন বাজার, মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় বৈঠক করার। কাদের কি সমস্যা তাও শোনা হবে। যাতে করে কারো কোন অসুবিধায় না পড়তে হয়। কোথাও যেন যানজটের সৃষ্টি না হয়। সেদিকে লক্ষ্য রেখে বুধবার থেকে এই প্রয়াস শুরু করেছে ট্রাফিক। এদিন রাজধানীর সবচেয়ে বড় মহারাজগঞ্জ বাজারে বৈঠক করে। বাণিজ্য ভবনে এই বৈঠকে বাজারের ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা, স্থানীয় ক্লাব গুলির প্রতিনিধিদের নিয়ে হয় বৈঠক। উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর, অতিরিক্ত ট্রাফিক সুপার সহ সংশ্লিষ্টরা।
এদিনের বৈঠকে জোর দেওয়া হয়েছে দুর্গা পূজার সময় যাতে লোকজন নির্বিঘ্নে পূজা দেখতে পারেন। বাজার এলাকায় যাতে অতিরিক্ত যানবাহন ও মানুষের ভিড়ের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।



















