সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

যানজটমুক্ত শহর পাবে কি রাজধানীবাসী ?

দুর্গোৎসবকে সামনে রেখে শহরকে যানজটমুক্ত করতে ফের অভিযানে নামল ট্রাফিক দপ্তর।যানজট নিয়ন্ত্রণে যানবাহনকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে ট্রাফিক দপ্তর। রয়েছে রাত ৯টা থেকে সকাল ৮টার মধ্যে লোডিং-আনলোডিং সম্পন্ন করে শহর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ। অভিযোগ, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই দিনের পর দিন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে দাঁড়িয়ে থাকছে পণ্যবাহী লরি। আগরতলার মোটরস্ট্যান্ড থেকে মহারাজগঞ্জ বাজার—শহরের অন্যতম ব্যস্ত সড়কেই এই সমস্যা গুলো দেখা যায়। ফলে তৈরি হচ্ছে যানজট। ট্রাফিক দপ্তরের তরফে একাধিকবার অভিযান চালানো হলেও শনিবার ফের অভিযানে নামে ট্রাফিক মোটরস্ট্যান্ড থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত সড়কে । এদিন রাস্তার মাঝেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল গাড়ি দুটি। বিষয়টি নজরে আসতেই গাড়ি দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ। পরে গাড়ি দুটিকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। তবে যানজটমুক্ত শহর গড়তে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংগঠনগুলির সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিকের এক আধিকারিক।

পুজোর আগে আগরতলা শহরে যানজট নিয়ন্ত্রণ এখন ট্রাফিক দপ্তরের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বাজার ও ব্যস্ত সড়কগুলিতে পণ্যবাহী লরির অনিয়ন্ত্রিত পার্কিং যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি না করে, সেদিকেই নজর দিচ্ছে ট্রাফিক। শহরকে যানজটমুক্ত রাখতে আগামী দিনগুলিতেও এই অভিযান জারি থাকবে বলে জানা গেছে।

Related Posts

Scroll to Top