• হোম
  • দেশ
  • মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিতে সেবা সংকল্প মহোৎসব
Image

মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিতে সেবা সংকল্প মহোৎসব

নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিতে সেবা সংকল্প মহোৎসব পালনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির। শনিবার দিল্লিতে দলের সদর দপ্তরে এনিয়ে হয় বৈঠক। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচী দেশজুড়ে। এদিন বিজেপি সদর দপ্তরে পর পর তিনটি বৈঠক হয় দলের রাষ্ট্রীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে। এদিনের ধারাবাহিক বৈঠকের অন্যতম এজেন্ডা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উদযাপন। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ২০০১ সালের ৭ অক্টোবর। উনার প্রশাসনিক যাত্রার ২৫ বছর পূর্ণ হতে চলেছে ২০২৬ সালের ৭ অক্টোবর। এই ২৫ বছর পূর্তিতে সেবা সংকল্প মহোৎসব দেশজুড়ে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে। কর্মসূচীর মধ্যে থাকবে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং অন্যান্য জনসেবামূলক কাজ। এছাড়াও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক যাত্রা নিয়ে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ‘সেবা, সুশাসন ও উন্নয়ন’-র বার্তা জনমানসে আরও জোরালোভাবে তুলে ধরার। শনিবারের বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আসন্ন রাজনৈতিক কর্মসূচী এবং সাংগঠনিক ভিত আরও শক্ত করার লক্ষ্যেই। এদিন বৈঠক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতিদের নিয়ে। পাশাপাশি এদিনের বৈঠকে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলির সাংগঠনিক প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

Related Posts

Scroll to Top