সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • মূল্যবৃদ্ধির আঁচ পড়লনা দেবশিল্পীর বাজারে!
Image

মূল্যবৃদ্ধির আঁচ পড়লনা দেবশিল্পীর বাজারে!

রাত পোহালেই দেবশিল্পীর আরাধনায় মেতে উঠবে রাজ্য । সকাল থেকেই বাজারে প্রতিমা নিয়ে হাজির  মৃৎ শিল্পীরা। তবে এবার মুল্যবৃদ্ধির আঁচ পড়লনা দেবশিল্পীর  প্রতিমার বাজারে । শুক্রবার রাজ্যের  বিভিন্ন প্রান্তে শিল্প কল-কারখনা,অফি্স,বিভিন্ন  মোটরস্ট্যান্ড  এমনকি বাড়ি ঘরে পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা । বৃহস্পতি বার দেখা গেল শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি সর্বত্র ।এদিনই সকাল থেকে রাজধানীর বটতলা সহ বিভিন্ন বাজারে নিয়ে বসেন বিক্রেতারা । তবে সকালে বৃষ্টি কিছুটা ব্যঘাত ঘটায় প্রতিমা বিক্রিতে ।এক বিক্রেতা জানান, ২০২৫ সালের তুলনায় এবছর বিশ্বকর্মা মূর্তির চাহিদা ও  বিক্রি কিছুটা কম। বাজারে নিত্যপ্রয়োজনীয় সহ অন্যান্য জিনিসপত্রের দাম চড়া থাকলেও, তুলনামূলকভাবে মূর্তির দাম বেশ কমই রাখা হয়েছে। বিক্রেতারা মনে করছেন, সকালের টানা ভারী বৃষ্টির জন্যই বাজারে ক্রেতাদের এই সাময়িক অনুপস্থিতি। তবে বেলা বাড়ার সাথে সাথে বা বিকেলের দিকে ক্রেতাদের ভিড় জমবে বলে তাঁরা প্রবলভাবে আশাবাদী।

মূর্তির দাম নিয়ে অন্য এক ক্রেতা জানান, এবছর বিশ্বকর্মা মূর্তির দাম আগের মতো স্বাভাবিকই রয়েছে—বিশেষ কোনো দাম বৃদ্ধি পায়নি। বাজারে অন্যান্য জিনিসের দামের ছ্যাঁকা থাকলেও, তার কোনো নেতিবাচক প্রভাব মূর্তির বাজারের ওপর পড়েনি বলেই তাঁর মত।

শুক্রবার দেবশিল্পীর আরাধনায় মাতোয়ারা থাকবে গোটা রাজ্য। আনন্দে গা ভাসাবেন ৮ থেকে ৮০ সকলেই।

Related Posts

Scroll to Top