সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

ভোট গণনার আগের দিন গুলিবিদ্ধ সপ্তম শ্রেণী পড়ুয়া!

এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনার আগের দিন ফের চললো গুলি। এবার আহত এক সপ্তম শ্রেণী পাঠরত ছাত্র। ঘটনা গোমতী জেলার নতুনবাজার থানাধিন রামভদ্র এলাকায়।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আহত সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্র গোমতী জেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, রবিবার কোনো এক সময় গুলিবিদ্ধ হয় সে। তার শরীরের পেছনের অংশে গুলি লাগে এবং গুলিটি শরীর ভেদ করে সামনের পেটের অংশ দিয়ে বেরিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় প্রথমে পরিবারের লোকজন তাকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় কিশোরকে।

তবে ঠিক কিভাবে এবং কোন পরিস্থিতিতে গুলিবিদ্ধ হয়েছে সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্র তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Posts

Scroll to Top