সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

ভিলেজ ভোট গণনা কড়া নিরাপত্তায় সকাল ৮ টা থেকে

এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা ৫ অক্টোবর সোমবার। সকাল আট টা থেকে রাজ্যের ৪৪ টি জায়গায় ৪৫ টি কেন্দ্রে হবে ভোট গণনা। ভোট গণনা যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেজন্য ধলাই জেলায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। জেলার জেলা শাসক জানান ধলাই জেলার ৮ টি জায়গায় ৯ টি কেন্দ্রে হবে ভোট গণনা। জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বিবেক এইচ বি আরও জানান গণনার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। তিনি জানান সর্বত্র যেন আইন-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সকলের প্রতি আহ্বান রাখেন যেন শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে গণনার কাজ সম্পন্ন হয়।

 শুধু ধলাই জেলা-ই নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও ভিলেজ কমিটির ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Related Posts

Scroll to Top