সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

ভরসা শুধুই ছড়া-কুয়োর নোংরা জল!

পানীয় জলের হাহাকার। ছড়া, কুয়োর নোংরা জল পান করেই দিনগুজরান গিরিবাসিদের। ফলে দেখা দেয় জলবাহিত রোগ। ভোট আসে ভোট যায় কিন্তু সমস্যা গুছে না তাদের।

পানীয় জলের সমস্যা গণ্ডাছড়া মহকুমার কালাঝাড়ি এডিসি ভিলেজের সাধু চন্দ্র পাড়ায়। বর্তমানে প্রায় ৬৫টি রিয়াং পরিবারের বসবাস এই পাড়ায়। গণ্ডাছড়া মহকুমা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত পাড়াটির অধিকাংশ মানুষ জুম চাষের উপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছড়া-নালা ও মাটির কুয়ার জল ব্যবহার করেই পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে। গ্রামবাসীদের দীর্ঘ আন্দোলনের পর ২০২৩ সালে ডি ডব্লিউ এস দপ্তর প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে একটি ডিপ টিউবওয়েল স্থাপন করে এলাকায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্থাপনের পর থেকে আজ পর্যন্ত টিউবওয়েলের জল পাড়ার মানুষ ব্যবহার করতে পারেননি।স্থানীয়দের দাবি, ডিপ টিউবওয়েলের মেশিনঘর থেকে পাড়ায় যাওয়া পাইপলাইন রাস্তা নির্মাণের সময় মাটি কাটার ফলে কেটে যায়। অভিযোগ, পাইপলাইনটি পর্যাপ্ত গভীরে স্থাপন না করায় সামান্য মাটি কাটাতেই সেটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাইপলাইনটি মেরামতের দাবি জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। ফলে কয়েক বছর ধরে পুকুরের পাশে প্রায় ১০০ মিটার নিচে থাকা মাটির কুয়ো কিংবা ছড়ার জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন পাড়ার বাসিন্দারা। সেই জল দিয়েই পানীয় জলের পাশাপাশি রান্না ও অন্যান্য দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, দূষিত জল পান করার ফলে প্রায়ই মানুষ অসুস্থ হয়ে পড়ছে।

দীর্ঘদিন ধরে গিরিবাসিরা জল সমস্যায় থাকলেও নজর নেই এ ডি সি কিংবা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের। সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তাদের সমস্যা।

Related Posts

Scroll to Top