শহীদ বনকর্মীদের উদেশ্যে সন্মান জানালেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।প্রতি বছর ১১ সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয় জাতীয় বন শহিদান দিবস । এবছর শহিদান দিবস পালন করা হয় শাবাগান অক্সিজেন পার্কে। উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা ।শহীদ বনকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী সহ অন্যান্যরা । মন্ত্রী বলেছেন আজ থেকে প্রায় ৩০০ বছর আগে রাজাস্থানের একটি গ্রামে গাছ কাটাকে প্রতিরোধ করতে গিয়ে অমৃতা দেবী বিশ্নাল সহ ৩৬৩ জন প্রান দিয়েছেলেন এবং তাদের আত্মবলিদানকে স্মরণ করতেই ভারত সরকার ১১ সেপ্টেম্বর এই দিনটি পালন করছেন। বন রক্ষা করা শুধুই বন দপ্তরের দায়িত্ব নয় , নিজেদের রক্ষার্থেও বন রক্ষা করা সকলের দায়িত্ব।
এদিন অনুষ্ঠানে শহিদ বনকর্মীদের পরিবারকে শন্মান জানানো হয়। উল্লেখ্য ২০১৩ সালে ভারতের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ১১ সেপ্টেম্বর দিনটিকে জাতীয় বন শহিদান দিবস হিসেবে ঘোষণা করেন ।
















