সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

প্রকাশ্যে হাড়হিম করা ঘটনায় চাঞ্চল্য…

হাড়হিম করা ঘটনা । প্রকাশ্য দিনের বেলায় দুঃসাহসিক ছিনতাই । এই ঘটনায় চাঞ্চল্য যোগেন্দ্র নগর অগ্রদূত পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা গিতা রানি দাস প্রতিদিনের দিনের মতো এদিন তিনি বাড়ির পাশেই রাস্তায় অন্য এক মহিলার সাথে হাঁটতে বের হয়েছিলেন। তখনি দুই যুবক বাইকে এসে তাদের সাথে কিছু কথা বলে ফিরে যাবার সময় বৃদ্ধ মহিলা গিতা দেবীর গলার হার ছিনতাই করে নিয়ে যায় । ছিনতাই কারিদের ধাক্কায় ছিটকে পরে সামান্য আহতও হন গিতা দেবী। উনার সাথে থাকা অপর মহিলা হতচকিত হয়ে পরেন।ঘটনার খবর পেয়ে খবর পেয়ে ছুটে আসেন পুলিশ।মামলা নিয়ে তদন্ত শুরু করেন ।

উৎসবের প্রাক মুহূর্তে প্রকাশ্যে দিনের আলোয় এমন ঘটনায় স্বাভাবিক ভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। কারন কিছুদিন আগেও গিতা রানি দাসের ছেলের বাইক চুরি হয়ে যায় বাড়ির রাস্তা থেকে ।পুলিশ দুটি ঘটনারই তদন্ত করছে । তবে লোক দেখানো তদন্তে আদেও কিছু বেরিয়ে আসে কিনা টা সময়ই বলবে ।

Related Posts

Scroll to Top