সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • পূর্বতন সরকার গণতন্ত্রের মুখোশ পড়ে চলতো:মুখ্যমন্ত্রী
Image

পূর্বতন সরকার গণতন্ত্রের মুখোশ পড়ে চলতো:মুখ্যমন্ত্রী

পূর্বতন সরকার গণতন্ত্রের মুখোশ পড়ে চলতো। আগের সরকারের অভিভাবক বলে কিছু ছিল ন। সোমবার নিজ বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

পূর্বতন সরকার বিদেশী চিন্তাভাবনায় চলতো। পূর্বতন সরকারের সময়ে ত্রিপুরায় কোন নির্বাচন হয়নি। সত্যিকারের নির্বাচন যদি হয়ে থাকে ত্রিপুরায় সেটা ২০১৮ ও ২০২৩ সালে হয়েছে। আগে নির্বাচন করতেই দিত না। এখন একটা সুন্দর পরিবেশ এসেছে। বি জে পি সরকার ক্ষমতায় আসার পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগের সরকার গণতন্ত্রের মুখোশ পড়ে চলতো। সোমবার টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর ওয়ার্ড এলাকায় এক অনুষ্ঠানে পূর্বতন সরকারের সমালোচনা করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন, মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করছে সেগুলি আগে পরিলক্ষিত হয়নি।

রাজ্যে স্ব-সহায়ক দলের সংখ্যা বেড়েছে বি জে পি সরকার ক্ষমতায় আসার পরে। আগে ৬ হাজার ছিল । এখন ৫৬-৫৭ হাজার স্ব-সহায়ক দল রয়েছে।

Related Posts

Scroll to Top