সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • পূর্বতন ও বর্তমান সরকারের পার্থক্য বোঝালেন:মুখ্যমন্ত্রী
Image

পূর্বতন ও বর্তমান সরকারের পার্থক্য বোঝালেন:মুখ্যমন্ত্রী

পূর্বতন বাম সরকারের সমালোচনায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি অভিযোগ করেন, আগে ঝাণ্ডা নিয়ে মিছিলে যাওয়ার জন্য লোকজনকে নেওয়া হতো। আর বর্তমান সরকার উন্নয়নের সঙ্গে যুক্ত করছে। এটাই পার্থক্য। রবিবার আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের নতুন পাকা বাড়ির উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। প্রতাপগড় বিধানসভা এলাকায় গড়ে উঠেছে পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের নবনির্মিত দ্বিতল ভবন। রবিবার আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর হাত ধরে এর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরের অনেক পুকুর –জলাশয়ের সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে। আরও এরকম পুকুর- জলাশয়ের সৌন্দর্যায়ন করা হচ্ছে। তিনি বলেন কোথাও কোথাও পুকুর দখল হয়ে গেছে। সেগুলি পুনরুদ্ধার করে সংস্কার হচ্ছে। এটা সকলের সম্পদ। একে বাঁচিয়ে রাখতে হবে।

শুধু ৪৩ নম্বর ওয়ার্ড নয়, আগরতলা পুর নিগমের যেসব ওয়ার্ডের স্থায়ী বাড়ি নেই সেখানে নির্মাণ হচ্ছে ধাপে ধাপে নবনির্মিত ওয়ার্ড অফিসের পাকা বাড়ি।

Related Posts

Scroll to Top