পূজার আগেই শহরবাসী পেতে চলছে বিনোদনের নতুন ঠিকানা।স্মার্ট সিটির প্রকল্পে গড়ে উঠেছে হাওড়া পাড়ে বিনোদনের জায়গা।
সম্পন্ন হল হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর কাজ। প্রায় ৯৬ কোটি টাকা ব্যায়ে গড়ে উঠেছে রাজধানী বটতলা হাওড়া পারে এই প্রকল্প ।দেড় কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে গড়ে উঠা এই প্রজেক্ট-এ রয়েছে নদীর দু’কূলজুড়ে গড়ে উঠেছে সবুজ অঞ্চল, রিভার ওয়াক, বিনোদন কেন্দ্র এবং সাংস্কৃতিক স্থান। প্রকৃতির কুলে গড়ে ওঠা এই প্রকল্প যেন সেই এলাকার ছবি পাল্টে দিল । বলা চলে একসময় পরিত্যক্ত এই জায়গা আজ শহরবাসীর বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে ।শুক্রবার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে যান পুর নিগমের মেয়র দীপক মজুমদার । তিনি জানান স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত ১৭০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে গড়ে ওঠা এই প্রকল্পের উদ্বোধন হবে ২২ সেপ্টেম্বর । মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এর উদ্বোধন হবে। মেয়র এলাকার বিভিন্ন ক্লাব ও এলাকাবাসীর উদ্দেশ্যে আহ্বান রাখেন এই বিনোদন কেন্দ্রটির রক্ষনাবেক্ষনের দিকে নজর যাতে রাখেন।
২০২১ সালে হাওড়া নদীর দু’কুলজুড়ে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ । প্রকৃতির মাঝে সুদৃশ্য এই বিনোদন কেন্দ্র উদ্বোধনের আগেই লোকজন উপভোগ করতে যাচ্ছেন দৃশ্যনন্দন এই এলাকায়।
















