সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

নিমেষেই সর্বশান্ত  গোটা এক পরিবার!

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতঘর সহ আসবাবপত্র। মাথায় হাত বাড়ির মালিকের।ঘটনাটি ঘটেছে দক্ষিণ রামনগর বর্ডার গোলচক্কর সংলগ্ন জয় দুর্গা পাড়ায়।জানা গেছে বৃহস্পতিবার এলাকার বাসিন্দা প্রদীপ দাসের বাড়িতে আচমকাই আগুন লাগে। একটি বিকট শব্দে বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন আগুন। তাদের চিৎকারে ছুটে আসে এলাকার লোকজন। মুহূর্তে আগুনের লেলিহান শিখা পুরো ঘর গ্রাস করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।তবে ঘরের কোন কিছুই রক্ষা করা যায়নি শেষ পর্যন্ত।

কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছেন না বাড়ির মালিক। আগুনে  ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা।

Related Posts

Scroll to Top