সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • দেশলাই কাঠির ছোঁয়ায় ধরা দিল দুর্গা প্রতিমা!
Image

দেশলাই কাঠির ছোঁয়ায় ধরা দিল দুর্গা প্রতিমা!

দেশলাই কাঠিতে গড়ে উঠল দুর্গা প্রতিমা।এক দুটি নয় প্রায় ৭০০টি দেশলাই কাঠি ব্যাবহার করে দুর্গা প্রতিমা তৈরি করে নিজের প্রতিভার জানান দিল বিজয়।

সৃজনশীলতার সঙ্গে পরিবেশ সচেতনতার এক অপূর্ব মেলবন্ধন ঘটালেন আগরতলার পূর্ব চাঁদমারীর বাসিন্দা বিজয় দেবনাথ। মাত্র ৭০০টি দেশলাই কাঠি এবং সাধারণ কিছু বর্জ্য সামগ্রী ব্যবহার করে তিনি তৈরি করেছেন এক নজরকাড়া দুর্গা প্রতিমা।ছোট ও সাধারণ উপকরণের সাহায্যে এমন একটি অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তুলতে তাঁর সময় লেগেছে মাত্র পাঁচ দিন। প্রতিমা তৈরির মূল কাঠামো হিসেবে দেশলাই কাঠি ব্যবহারের পাশাপাশি তিনি পাঁচটি আইসক্রিম কাঠি এবং প্রতিমার মুকুট তৈরিতে কাগজ ব্যবহার করেছে। মূলত ফেলে দেওয়া বা ব্যবহৃত সামগ্রীকে পুনর্ব্যবহারের মাধ্যমে কীভাবে আকর্ষণীয় শিল্পকর্ম তৈরি করা যায়, সেই ভাবনাই জানালেন বিজয়।

বিজয়ের অভিনব প্রচেষ্টা একদিকে যেমন তাঁর সূক্ষ্ম শিল্পভাবনার পরিচয় দিচ্ছে, তেমনই অন্যদিকে দৈনন্দিন জীবনে রিসাইক্লিংয়ের গুরুত্বকেও জোরালোভাবে তুলে ধরছে। পরিবেশবান্ধব এই ভাবনার সঙ্গে শিল্পকলার এমন অনন্য সমন্বয় বর্তমানে সকলের নজর কেড়েছে।

Related Posts

Scroll to Top