সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে!

বেনিফিসিয়রিদের নামে বরাদ্দ জিনিস আত্মসাতের অভিযোগ। কাঠগড়ায় আমবাসা মহকুমার পূর্ব নালীছড়া পঞ্চায়েতের প্রধান। প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় লোকজন।

সুবিধাভোগীদের জন্য সরকারি বরাদ্দ মাছের খাবার, গো-খাদ্য, চুনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ। আমবাসা মহকুমার পূর্ব নালীছড়া পঞ্চায়েতের প্রধান শংকর দাসের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয় লোকজন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি বরাদ্দের বিভিন্ন সামগ্রী নয়ছয় হচ্ছে। বেনিফিশিয়ারিদের জন্য বরাদ্দ বাদাম, মোরগের ছানা-সহ বিভিন্ন সামগ্রী আত্মসাতের অভিযোগও তুলেছেন তাঁরা। অভিযোগ মৎস্য-কৃষি দপ্তর থেকে সুবিধাভোগীদের জন্য যেসব সামগ্রী দেওয়া হয় তা নিয়ে নয়ছয় করেন প্রধান। আরও অভিযোগ কৃষি দপ্তর থেকে বিনামূল্যে দেওয়া মিনি ট্র্যাক্টরও অর্থের বিনিময়ে নিজের মর্জিমতো লোকজনকে দিয়েছেন প্রধান। স্থানীয় এক ব্যক্তি আরও গুরুতর অভিযোগ আনেন। তার অভিযোগ প্রধান পদের জন্য দলীয় নেতাদের মোটা অঙ্কের অর্থ দিয়েই প্রধান পদ বাগিয়েছে শঙ্কর দাস।

গ্রামের বদনাম হবে এই কারণে এতো দিন ধরে লোকজন মুখ না খুললেও এখন প্রধানের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলছেন স্থানীয়রা। এখন দেখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ক্রমে কোনো ব্যবস্থা নেয় কিনা?

Related Posts

Scroll to Top