সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • টেট উত্তীর্ণদের উপর ছোঁড়া হল জল কামান,পরে গ্রেপ্তার!
Image

টেট উত্তীর্ণদের উপর ছোঁড়া হল জল কামান,পরে গ্রেপ্তার!

চাকরি চাইতে এসে গ্রেপ্তার টেট উত্তীর্ণরা। আন্দোলনকারীদের দিকে ছোঁড়া হল জল কামান।

মেরিট তালিকা প্রকাশ করে সকলকে একসঙ্গে নিয়োগের দাবি। এই দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে ২০২৪ সালের টেট উত্তীর্ণরা। অভিযোগ তাদের দাবি পূরণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই বৃহস্পতিবার টেট-১, টেট- টু উত্তীর্ণরা শিক্ষা ভবনের সামনে আসে। তারা একসময় পথ অবরোধ করে বসে। অভিযোগ চাকরি প্রত্যাশীরা বার কয়েক দাবি জানিয়ে এলেও কোন সদুত্তর পাচ্ছিল না। তাই এদিন তারা ক্ষোভ উগরে দেন। তারা জানান, স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা, শিক্ষকের শুন্যপদ পড়ে থাকার পরেও তাদের নিয়োগ করা হচ্ছে না।

চাকরি প্রত্যাশীদের আন্দোলন চলাকালীন সেখানে প্রচুর নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়। অভিযোগ পুলিসের তরফে একসময় আন্দোলন কারীদের সরাতে জল কামান ছোঁড়া হয়। পরে চাকরি প্রত্যাশীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এ ডি নগর পুলিস লাইনে। গ্রেপ্তারের পর আন্দোলনকারীরা অভিযোগ করেন মহিলাদের উপর জল কামান ছুঁড়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ করেন, পুলিস তাদের হুমকি দিয়েছে মামলা করে ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার।

এদিকে পুলিসের তরফে দাবি আন্দোলনকারী কোন নির্দেশ মানছিল না। তাই বাধ্য হয়ে তাদের উপর জল কামান ছুঁড়ে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন ঘটনাকে ঘিরে অফিস লেন শিক্ষা ভবন চত্বরে উত্তেজনা ছড়ায়। তবে শিক্ষিত চাকরি প্রত্যাশীদের উপর এভাবে জল কামান ছোঁড়ার ঘটনায় পুলিস প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

Related Posts

Scroll to Top