সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

জমে উঠেছে ভিলেজ কমিটি নির্বাচন!

তিপ্র মথার সমালোচনয় সরব সিপিএম নেতা সুধন দাস। তিনি অভিযোগ করেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে উপজাতিদের বিভ্রান্তির মধ্যে রেখেছে মথা।

হাতে আর মাত্র চার- পাঁচদিন। ২৮ সেপ্টেম্বর এ ডি সি ভিলেজ কমিটির ভোট গ্রহণ। ঝড়ো প্রচার চলছে উপজাতি জনপদে বিভিন্ন রাজনৈতিক দলের। নিজ নিজ প্রার্থীদের সমর্থনে ব্যাপক প্রচার চালাচ্ছেন স্ব-দলীয় নেতারা। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে গতি আনছে রাজনৈতিক দলগুলি। সোমবার বাম প্রার্থীদের জয়ী করার আহ্বানে মিছিল সভা ঋষ্যমুখ ব্লক এলাকায়। এদিন ব্লকের অধীন রতনপুর এলাকায় হয় বিশাল মিছিল। প্রথমে দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে বের হয় মিছিল। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল। পরে রতনপুর বাজারে হয় সভা। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুধন দাস, সিপিএম নেতা তাপস দত্ত, বাসুদেব মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, অশোক চন্দ্র মিত্র, দীপক উচাই সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে সুধন দাস অভিযোগ করেন, বি জে পি ক্ষমতায় অথচ ১২৫ তম সংবিধান সংশোধনী বিল পাস করানো হচ্ছে সংসদে। এ ডি সি’কে শক্তিশালী করার জন্য  সাংবিধানিকভাবে সমৃদ্ধ হবে। কিন্তু সেই কাজ করছে না। একবারের জন্য তিপ্রা মথা সরব হচ্ছে না।

ভিলেজ কমিটি নির্বাচন হলেও শাসক- বিরোধী কোন রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ময়দান চষে বেড়াচ্ছে সবক’টি রাজনৈতিক দলের নেতারা।

Related Posts

Scroll to Top