সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

কালের ক্যানভাসে কুটিরশিল্প!

ফেলে আসা সোনালী অতীত আর বর্তমান ফুটিয়ে তোলার ভাবনা।এই দুয়ের মাঝে সময়ের সঙ্গে সঙ্গে কী কী বদল ঘটেছে, তার নিখুঁত ফারাক তুলে ধরা হচ্ছে রাজদূত ক্লাবের পুজ মণ্ডপে।

শারদোৎসবকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও চমক নিয়ে হাজির হচ্ছে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী রাজদূত ক্লাব। পুজো মণ্ডপে দর্শনার্থীদের জন্য এবার প্রধান আকর্ষণ হতে চলেছে বিশেষ ভাবনা—‘কালের ক্যানভাসে কুটিরশিল্প’। এই থিমের মাধ্যমে মূলত অতীত ও বর্তমানের জীবনযাত্রার ছবি এবং দুটির মধ্যকার দৃশ্যমান পার্থক্য তুলে ধরা হয়েছে। প্রযুক্তির রমরমা যুগে হারিয়ে যাওয়া ঐতিহ্য ও কুটিরশিল্পের গুরুত্বকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছেন ক্লাব সদস্যরা। মণ্ডপসজ্জার এই অভিনব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আগরতলার এ.ডি. নগরের খ্যাতনামা শিল্পী প্রণব বিশ্বাস। প্রতিমা তৈরির দায়িত্ব সামলাচ্ছেন তেলিয়ামুড়ার কৃতি মৃৎশিল্পী নরেশ পাল। স্থানীয় শিল্পীদের শিল্পকর্ম ও সৃজনশীলতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এবছর রাজদূত ক্লাবের পুজোর মোট বাজেট রাখা হয়েছে ১৫ লক্ষ টাকা,জানালেন ক্লাবের এক কর্মকর্তা।

এই উদ্যোগ শুধু পূজোর আনন্দেই সীমাবদ্ধ নয়, বরং স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের এক অনন্য মঞ্চ তৈরি করেছে। ঐতিহ্য, শিল্প এবং ভাবনার এক অপূর্ব সংমিশ্রণে দর্শনার্থীদের মন জয় করতে এখন পুরোপুরি প্রস্তুত তেলিয়ামুড়ার রাজদূত ক্লাব ।

Related Posts

Scroll to Top