সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • কংগ্রেসের অভিযোগ বাধার কারণে দলীয় কয়েকশো প্রার্থী মনোনয়ন পেশ করতে পারেনি
Image

কংগ্রেসের অভিযোগ বাধার কারণে দলীয় কয়েকশো প্রার্থী মনোনয়ন পেশ করতে পারেনি

১৪ টি ব্লক এলাকায় কংগ্রেসের বাছাই করা প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারেনি। অভিযোগ, প্রার্থীদের বাড়ি ঘরে গিয়ে পরিবার পরিজনদের হুমকি ধমকি দেওয়া হয়েছে বি জে পি ও তিপ্রা মথার দুর্বৃত্তদের তরফে। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন সাংবাদিক সম্মেলনে প্রবীর বাবু অভিযোগ করেন, কল্যাণপুর পদ্মবিল, মুঙ্গিয়াকামী, টাকারজলা, হেজামারা, মাতাবাড়ি, রূপাইছড়ি সহ বিভিন্ন ব্লক এলাকায় সাত শতাধিক মনোনীত কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। বি জে পি- তিপ্রা মথার দুর্বৃত্তরা কোথাও যৌথভাবে আবার কোথাও দুই দলের দুর্বৃত্তরা আলাদাভাবে হুমকি ধমকি দিয়েছে প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের। কংগ্রেস মুখপাত্র আরও অভিযোগ করেন, পুলিস প্রশাসনের সামনেই কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করতে বাধা দেয় দুর্বৃত্তরা। তিনি বলেন, বি জে পি বিরোধী অন্যান্য দলগুলির ক্ষেত্রেও একই হাল। প্রবীর বাবু বলেন, এসবই যদি চলে তাহলে নির্বাচন তুলে দিলেই তো চলে।
কংগ্রেস এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনে ৪৬৬ টি আসনে মনোনয়ন পত্র দাখিল করেছে। পাশাপাশি টি পি পি সহ কংগ্রেসের সহযোগী দল গুলিও কিছু আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছে। তবে দেখার শেষ পর্যন্ত কত জন লড়াইয়ের ময়দানে থাকে?

Related Posts

Scroll to Top