সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

ঐতিহ্য মেনেই চললো মহালয়াতে তর্পণ!

মহালয়ার সকালে তর্পণ।ঐতিহ্য মেনেই মহালয়ার দিনে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করার বিশেষ দিন।প্রতিবছরের মতো শনিবার সকালেও রাজধানীর বিভিন্ন দীঘিতে চলে তর্পণ।

মহালয়া। পিতৃ পক্ষের অবসান ও দেবী পক্ষের শুরুর- এই দুইয়ের সন্ধিক্ষণেই আসে মহালয়া। বাঙালীর কাছে মহালয়া মানেই অন্য ধরণের আবেগ।চারিদিকে শুরু হয় দুর্গা পূজার আগমনী আবহ। আর এই মহালয়ার দিনে শুধু দেবী পক্ষের সূচনা নয়, পূর্ব পুরুষদের স্মরণও করা হয়।এদিন সকালে বিভিন্ন পুকুর দীঘিতে চলে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ। মহালয়া প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে। এদিনে অনেকেই পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করা হয়। পৌরাণিক মতে, দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপুজোর প্রতীক্ষা। মহালয়াকে দেখা হয় অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেও। এটি পারিবারিক ঐতিহ্যকে মনে করার একটি বিশেষ দিন।এদিনে পূর্বপুরুষদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রতিবছরের মতো এবারো রাজধানীর বিভিন্ন দীঘিতে চলে তর্পণ। বহু মানুষ পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করার জন্য ভোর থেকেই ভিড় জমান রাজধানীর জগন্নাথ বাড়ি দিঘীতে।

বাঙালির কাছে স্মৃতি, ভক্তি ও উৎসবের দিন হল মহালয়া।ঐতিহ্য আর পরম্পরায় অন্য ধরণের ছবি ধরা পড়ে এদিনে।

Related Posts

Scroll to Top