সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • আশ্বাসে আন্দোলন প্রত্যাহার রেসিডেন্ট ডক্টরস এসোসিয়েশনের
Image

আশ্বাসে আন্দোলন প্রত্যাহার রেসিডেন্ট ডক্টরস এসোসিয়েশনের

কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন আপাতত প্রত্যাহার চিকিৎসকের। দাবি পূরণ নাহলে আগামীতে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি রেসিডেন্ট ডক্টরস এসোসিয়েশনের।

সম্প্রতি রাজ্যের প্রধান রেফারেল জি বি হাসপাতালের একটি ঘটনার প্রচার নিয়ে সরব হয় রেসিডেনট ডক্টরস এসোসিয়েশন।তাদের দাবি অপপ্রচার চালানো হচ্ছে। দাবি পূরণ নাহলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছিল সংগঠন। সেই মতো সোমবার সকাল থেকে সংগঠনের তরফে এ জি এম সি’র সামনে ধরনায় বসে রেসিডেন্ট ডক্টরস এসোসিয়েশন। তারা দাবি জানায় সংগঠনের তিন দফা দাবি পূরণের।খবর পেয়ে ছুটে আসেন আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জি বি হাসপাতালের এম এস, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্তস সচিব সহ জেলা পুলিসের আধিকারিকরা। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানান।

কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আন্দোলনকারীরা আশ্বস্ত হন। তারা এদিন আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে তারা জানান সরকারের তরফে সহযোগিতা না পেলে আন্দোলন ফের শুরু হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ ইতি মধ্যে জি বি’র ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া এবং ভিডিও তোলার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এখন দেখার আগামীতে জল কোন দিকে গড়ায়।

Related Posts

Scroll to Top