• হোম
  • রাজনীতি
  • আমেরিকার দালাল কংগ্রেস! হায়…… হায়…… স্লোগান উঠলো রাজধানীতে
Image

আমেরিকার দালাল কংগ্রেস! হায়…… হায়…… স্লোগান উঠলো রাজধানীতে

রাজধানী আগরতলায় স্লোগান উঠলো আমেরিকার দালাল কংগ্রেস হায় হায়। খোদ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে মুহুর্মুহু এই স্লোগান তুলে বি জে পি যুব মোর্চার নেতা-কর্মীরা। যুব মোর্চার কর্মসূচী ঘিরে চাঞ্চল্য ছড়ায় পোস্ট অফিস চৌমুহনী চত্বরে। অভিযোগ স্বাধীনতা দিবসের দিনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বন্দেমাতরম গানের অবমাননা করেছেন।এনিয়ে সরব হয় শাসক দল বিজেপি ও শাখা সংগঠন।বন্দেমাতরমের অবমাননার অভিযোগ এনে রবিবার বিকেলে আগরতলা শহরে রাস্তায় নামে বি জে পি যুব মোর্চা। এদিন বিকেলে যুব মোর্চার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পোস্ট অফিস চৌমুহনী কংগ্রেস ভবনের সামনে আসে। মিছিল কংগ্রেস ভবনের সামনে আসার আগেই সেখানে বিশাল পুলিস মোতায়েন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে যুব মোর্চার নেতা কর্মীরা দাঁড়িয়ে যায় এবং সেখানে স্লোগান দিতে থাকে। কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে তারা। স্লোগান উঠে আমেরিকার দালাল কংগ্রেস, সি আই এ-র দালাল কংগ্রেস হায় হায়।। শুধু তাই নয় যুব মোর্চার কর্মীরা প্রদেশ কংগ্রেস ভবনের দিকে পিছ দিয়ে বন্দেমাতরম স্লোগান দেয়।কিছু সময়ের জন্য পোস্ট অফিস চৌমুহনী চত্বরে উত্তেজনা ছড়ায়। যুব মোর্চার কর্মসূচী ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রচুর নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিল সেখানে।

Related Posts

Scroll to Top