• হোম
  • রাজনীতি
  • আমজনতার দীর্ঘমেয়াদী উন্নয়নে বিজেপি কিছু করে না- জিতেন্দ্র
Image

আমজনতার দীর্ঘমেয়াদী উন্নয়নে বিজেপি কিছু করে না- জিতেন্দ্র


আমজনতার মঙ্গল,ভারতবর্ষের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য যা করার তা বিজেপি করে না। কারন এটা বিজেপির অভিধানে নেই। রবিবার রাজধানীতে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এইচ বি রোড- র এক কর্মসূচীতে অংশ নিয়ে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের সরকারি বিভিন্ন দপ্তরে পড়ে থাকা হাজার হাজার শুন্যপদ দ্রুত পূরণ, বকেয়া সরকারি কর্মচারীদের ১৯ শতাংশ ডি এ মিটিয়ে দেওয়া ও এন পি এস বাতিল করে পুরনো পেনশন প্রকল্প চালু করা সহ ১৩ দফা দাবিতে এদিন রাজধানীতে আন্দোলন সংগঠিত করে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এইচ বি রোড। এদিন রাজধানীতে সংগঠনের তরফে সাড়া জাগানো মিছিল করে। শহরে কাঠফাটা রোদকে উপেক্ষা করে মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সংগঠনের নেতৃত্ব। সংগঠনের তরফে বিরোধী দলনেতার হাতে ১৩ দফা দাবি সনদ তুলে দেওয়া হয় রাজ্য সরকারের গোছরে নেওয়ার জন্য।পরে আলোচনা করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী কর্মচারী সংগঠনের দাবি গুলির প্রতি সমর্থন জানান। তিনি আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে অভিযোগ করেন বিভিন্ন ট্যাক্সের নামে মানুষের উপর বোঝা চাপানো হচ্ছে। আমজনতার মঙ্গল, ভারতবর্ষের দীর্ঘ মেয়াদী উন্নয়নের জন্য যা করার তা বিজেপি করে না। কারন এটা বিজেপির অভিধানে নেই।
এখন দেখার ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এইচ বি রোড-র দাবি পূরণে সরকার আদৌ কোন পদক্ষেপ নেয় কিনা? তবে দাবি পূরণ নাহলে বৃহত্তর আন্দোলনে নামতে যে টি জি ই এ প্রস্তুত তা জানিয়ে দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

Related Posts

Scroll to Top