সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

অবৈধ গাঁজা পাচারের আগেই শ্রীঘরে যুবক!

ট্রেনে করে বহিঃরাজ্যে আর অবৈধ গাঁজা পাচার করা হল না। জি আর পি এস’র হাতে আটক অবৈধ গাঁজা পাচারকারী। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়েছে। ধৃতের নাম বিশ্বম্ভর চন্দ্র দে। তাঁর বাড়ি সোনামুড়া হাসপাতাল রোড এলাকায়। ট্রেনে করে ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের ঘটনা নতুন নয়। অভিযোগ অবৈধ ভাবে বিভিন্ন পন্থায় রাজ্যের বাইরে গাঁজা পাচারের চেষ্টা করে থাকে পাচারকারীরা। কিন্তু সব সময় সফল হয় না পাচারকারীরা। কখনও জি আর পি এস, আবার কখনও আর পি এফ কিংবা পুলিসের হাতে ধরা পড়ে। বুধবার ফের গাঁজা বহিঃরাজ্যে পাচার করতে গিয়ে ধরা পড়লো এক যুবক। এদিন আগরতলা রেলস্টেশনে জি আর পি তল্লাশি চালানোর সময় দুটি ট্রলি সহ এক যুবককে আটক করে। পরে তার ট্রলিতে তল্লশি চালিয়ে ২৭ কেজির উপর অবৈধ গাঁজা পাওয়া যায়। বাজেয়াপ্ত হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানান জি আর পি এস থানার আধিকারিক।

ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জি আর পি এস আধিকারিকরা। বৃহস্পতিবার ধৃতকে আদালতে সোপর্দ করা হবে।

Related Posts

Scroll to Top