সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • অন্নদাতার হাতেই উদ্বোধন উপ-অধিকর্তাদ্বয়ের অফিস বাড়ির!
Image

অন্নদাতার হাতেই উদ্বোধন উপ-অধিকর্তাদ্বয়ের অফিস বাড়ির!

দুই অন্নদাতার হাত ধরেই উদ্বোধন হল দুই উপ-অধিকর্তার কার্যালয়। খোয়াইয়ে এদিন কৃষিমন্ত্রী রতন লাল নাথ দুই কৃষকের হাতেই উদ্বোধন করালেন কৃষি ও উদ্যান উপ অধিকর্তার নবনির্মিত ভবনের। ৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে অফিসটিলায় তৈরি হয়েছে দুটি অফিস বাড়ি।উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ,খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, কৃষি বিভাগের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া-সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। কৃষকদের সম্মান জানাতে এবং কৃষি ব্যবস্থায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই অন্নদাতাদের হাতে দুই অফিসের উদ্বোধন করান মন্ত্রী। আলোচনা করতে গিয়ে কৃষি মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, কৃষকরা দেশের অন্নদাতা। তিনি দাবি করেন রাজ্যের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আগে বছরে ছিল ১ লাখ ৪ হাজার টাকা। আর এখন মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১ লাখ ৯৮ হাজার টাকা। বর্তমান সরকারের আমলে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে এবং কৃষি ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে।মন্ত্রী এদিন আরও বলেন, কৃষি হল মূল অর্থনীতির ভিত্তি। কৃষি ছাড়া ভারতবর্ষের মানুষ চলতে পারে না। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সরকারের ৮ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে রাজ্যে।

এদিন অনুষ্ঠানে এলাকার কৃষকদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই দুই অফিস বাড়ি তৈরি হওয়ায় উপকৃত হবেন কৃষকরাই।

Related Posts

Scroll to Top