সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

ধানী জমিতে বিশালাকার অজগর!

উদ্ধার বিশালাকার অজগর। ধানী জমি থেকে উদ্ধার করা হয় অজগরটিকে। ঘটনা তৃষ্ণা অভয়ারণ্যের অধীন রাজনগর জলাপাথর এলাকায়।বিশাল অজগর উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রাজনগরের বাসিন্দা বিক্রম দাস। শুক্রবার সকালে নিজের ধানের জমিতে সার দিতে যান বিক্রম। কাজ করার সময় আচমকা তিনি জমিতে বিশালাকার অজগর সাপটিকে দেখতে পান।তিনি ভয়ে আঁতকে উঠেন। মুহূর্তের মধ্যে এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান।ঘটনার খবর পেয়ে দ্রুত রাজনগর ফরেস্ট রেঞ্জের অফিসার সুকান্ত সরকার এর নেতৃত্বে বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। অত্যন্ত দক্ষতার সাথে বনকর্মীরা অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধার হওয়া অজগরটিকে বাইসন জাতীয় উদ্যানে নিরাপদে ছেড়ে দেওয়া হয়। বন কর্মীদের তৎপরতায় খুশি স্থানীয়রা।

Related Posts

Scroll to Top