• হোম
  • রাজনীতি
  • বিজেপি স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত নিয়োগ দিতে পারেনি রাজ্যে– অভিযোগ করল কংগ্রেস নেতৃত্বে!
Image

বিজেপি স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত নিয়োগ দিতে পারেনি রাজ্যে– অভিযোগ করল কংগ্রেস নেতৃত্বে!

রাজ্যের বর্তমান সরকারের কর্মসংস্থান নীতি নিয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মসংস্থান এবং শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন পরিষেবার বিষয় নিয়েও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। গত সাড়ে আট বছরে কোন স্বচ্ছ নিয়োগ হয়নি এই রাজ্যে! যা কিছুই হয়েছে, সব কিছুতেই দুর্নীতি করেছে বর্তমান সরকার বলেও অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। লোক দেখানো বিজ্ঞপ্তি জারি এবং ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে পরে তা বাস্তবায়িত না করা, এই সরকারের একটি অভ্যাসে পরিণত হয়েছে। মানুষের সমস্যা নিয়ে এই সরকারের কোন মাথা ব্যাথা নেই ।এ পরিস্থিতিতে সরকারের সমস্ত দূনীতির বিরুদ্ধে যখন রাজ্যের সর্বস্তরের যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিবাদী হচ্ছে, তখন নির্বাচনের আগে চাকুরীর টোপ দিচ্ছে শাসক শিবির। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই সমস্ত অভিযোগগুলোর তুলে এনে আগামী দিনে কংগ্রেসের উদ্যোগে জোরদার আন্দোলন হবে এ রাজ্যে বলেও জানিয়ে রাখেন কংগ্রেস নেতৃত্ব।

Related Posts

Scroll to Top