• হোম
  • আগরতলা
  • বি জে পি আসার আগে মহারাজাদের ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি-মুখ্যমন্ত্রী
Image

বি জে পি আসার আগে মহারাজাদের ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি-মুখ্যমন্ত্রী

বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে মহারাজাদের ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি। ইচ্ছে করে মহারাজাদের নাম মানুষের সামনে আনা হয়নি। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সরকারি- বেসরকারিভাবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হয়ে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার মহারাজার ১১৮ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয় শ্রদ্ধার সঙ্গে। এদিন সকালে রাজধানীর কামান চৌমুহনীতে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ,প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, পুর নিগমের সেন্ট্রাল জোন্যালের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর মহারাজাদের সম্মান দেওয়ার চেষ্টা করা হয়েছে। ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোরের অনেক অবদান রয়েছে।
এদিকে, সকালে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়েও হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী পালিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,প্রদেশ বি জে পি সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব।মহারাজার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। আলোচনা করতে গিয়ে প্রদেশ বি জে পি সভাপতি বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এদিন আগরতলা বড়দোয়ালি সরকারি প্রেসেও মহারাজার জন্মদিন উদযাপন করা হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় হয় জন্মবার্ষিকীতে অনুষ্ঠান।

Related Posts

Scroll to Top