• হোম
  • জেলার খবর
  • বিদ্যুৎ বিলে বিভ্রান্তি তুঙ্গে! সঠিক জবাব কবে? প্রশ্ন সাধারণ মানুষের!
Image

বিদ্যুৎ বিলে বিভ্রান্তি তুঙ্গে! সঠিক জবাব কবে? প্রশ্ন সাধারণ মানুষের!

ত্রিপুরায় এক মাসে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুতের ফিক্সড চার্জ তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা ধরে দিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড।বিল আসলো ৬০০০ টাকার মতো। নিগমের ভুতুড়ে বিলে দাবি উঠছে বিলিং ব্যবস্থার সঠিক তদন্তের।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ভুতুড়ে বিলে অতিষ্ঠ গ্রাহকরা। অস্বাভাবিক বিদ্যুৎ মাসুলের মধ্যেই এবার সামনে এলো ঊনকোটি জেলার কুমারঘাটের শেফালী পেট্রোলিয়াম এজেন্সির ঘটনা।
পাম্পটির নির্ধারিত লোড মাত্র ৮ কিলোওয়াট। অথচ এক মাসের বিলের ফিক্সড চার্জ দেখানো হলো ৩ লক্ষ ৪৮ হাজার টাকা।
পাম্প ম্যানেজার তাপস দে জানান, স্মার্ট মিটার বসানোর আগে ৮ কিলোওয়াট লোডের জন্য তাদের ফিক্সড চার্জ আসত ৫৬০ টাকা। পরে স্মার্ট মিটার লাগানোর কারণে তা বেড়ে হয় ১ হাজার ৬০০ টাকা। কিন্তু সম্প্রতি একই লোড থাকা সত্তেও হঠাৎ করে সেই পাম্পে ফিক্সচার্জ দেখানো হয় ৩ লক্ষ ৪৮ হাজার টাকা।
পাম্প ম্যানেজারের দাবি, অফিসের রেকর্ডে ভুলভাবে তাদের লোড ৮ কিলোওয়াটের পরিবর্তে ১ হাজার ৭৪০ কিলোওয়াট হিসেবে ধরা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর সামাজিক মাধ্যমে সরব হন তিনি।
এর দুদিন পরেই সংশোধিত বিলের মেসেজ আসে তাদের মোবাইলে। ৩ লক্ষ ৪৮ হাজার টাকার পরিবর্তে ফিক্সড চার্জ করা হয় ১ হাজার ৬০০ টাকা। তিনি অভিযোগ করেন নিগমের ভুলের কারণেই এ ধরনের ভুতুড়ে বিল এসেছে তাদের হাতে। তার মতে এই ঘটনাটি অন্য কোন সাধারণ মানুষের সঙ্গে হলে তারা ধরতেই পারতেননা বিষয়টিকে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো অন্যদেরকে। বাইট–তাপস দে (পাম্প ম্যানেজার)
এদিকে,,, ঘটনাটি নিয়ে কুমারঘাট বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার অনুপ কুমার বোসের কাছে জানতে চাওয়া হলে তিনি স্বীকার করেন মিটার রিডারের ভুলের কারণে ঘটেছে এমন ঘটনা।
তার দাবি, এ ধরনের কিছু ভুল ইদানীং হচ্ছে। তবে বিষয়টি নজরে আসার পর বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে। তার কথাতে স্পষ্ট তপ্তরের খামখেয়ালি কণার কারণে খেসারত দিচ্ছেন মানুষ
বাইট– অনুপ কুমার বোস (সিনিয়র ম্যানেজার, বিদ্যুৎ নিগম)।
দপ্তরের ভুলেই যে অতিরিক্ত বিল তৈরি হয়েছিল, তা নিগমের সিনিয়র ম্যানেজারের বক্তব্যেই স্পষ্ট।
তবে প্রশ্ন উঠছে, এমন ভুল যদি কয়েকশো বা কয়েক হাজার টাকা বেশি বিলের ক্ষেত্রে হতো, তাহলে কি সাধারণ গ্রাহক তা বুঝতে পারতেন?
অনেক গ্রাহক হয়তো বাড়তি বিলকে স্বাভাবিক মনে করে পরিশোধও করে দিতে পারেন। তাই দাবি উঠছে গ্রাহকের হাতে বিল পৌঁছানোর আগে লোড, ইউনিট এবং ফিক্সড চার্জ যথাযথভাবে যাচাই করার।
কুমারঘাটের এই ঘটনা সামনে আসার পর বিলিং ব্যবস্থায় রাজ্য বিদ্যুৎ নিগম কতটুকু সতর্ক হয় সেটাই দেখার।

Related Posts

Scroll to Top